রাবি ক্যাম্পাসে দিনদুপুরে ছিনতাই

৩১ ডিসেম্বর ২০২১, ০৪:৪৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে দুই ছিনতাইকারী এক শিক্ষার্থীর রিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মাইশা জান্নাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

মাইশা জান্নাত বলেন, তিনি কাজলা থেকে রিকশায় করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিলেন। প্যারিস রোডের পশ্চিম দিকে পৌঁছালে নীল রংয়ের একটি পালসারে করে দুজন এসে রিকশা থামান। পরে ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা দ্রুত গতিতে ক্যাম্পাস ত্যাগ করেন।

ওই ব্যাগে মোবাইল ফোন, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনাটি জেনেছি। আমরা এরই মধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬