দুর্ভিক্ষের মর্মস্পর্শী ছবি এঁকে জয়নুল খ্যাতি পেয়েছেন: ঢাবি ভিসি

২৯ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ PM
ঢাবিতে জয়নুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবিতে জয়নুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © সংগৃহীত

জয়নুল আবেদিন দুর্ভিক্ষের মর্মস্পর্শী ছবি এঁকে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চারুকলা অনুষদের বকুলতলায় জয়নুল উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথ বলেন।

এদিন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় তিন দিনব্যাপী জয়নুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উৎসবের উদ্বোধন করেন।

আরও পড়ুন: শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জয়নুল আবেদিন ১৯৪৩ সালে দুর্ভিক্ষের মর্মস্পর্শী ও মানবিক চিত্র এঁকে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিলেন, যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি এনে দিয়েছে।

তিনি আরও বলেন, তার অনন্য অবদানের জন্যই বাংলাদেশের শিল্পচর্চা আজ ঈর্ষণীয় মানে পৌঁছেছেন। অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে তিনি মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জাতিকে উজ্জীবিত করেন। শিল্পাচার্যের এসব কর্মপ্রয়াস শিল্পজগতে তাকে অমরত্ব এনে দিয়েছে।

আরও পড়ুন: জয়নুল গ্রামের মানুষকে ভালোবেসে দুর্ভিক্ষের ছবি আঁকেন

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন।

অনুষ্ঠানে দুই প্রখ্যাত শিল্পী ভারতের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিব কুমার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস শাকুর শাহকে জয়নুল সম্মাননা-২০২১ প্রদান করা হয়। উৎসব উদ্বোধনের আগে শিল্পাচার্যের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage