রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

২২ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এর ফলে আবাসিক হলে অগ্রাধিকার ভিত্তিক আবাসন, পরীক্ষার হলে বাড়তি সময়, প্রয়োজনে শ্রুতিলেখকসহ আরও কিছু সুবিধা পাবেন চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ঢাবির হলে বিবাহিত ছাত্রীরা থাকতে পারবেন: প্রভোস্ট কমিটি 

বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ড. মো. আজিজুর রহমান বলেন, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০৯তম সিন্ডিকেট সভায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসে পাঁচটি আসন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হবে। একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র‌্যাম্প প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিচতলায় প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা হবে।  

আরও পড়ুন: ভোক্তা পর্যন্ত পৌঁছানোর আগে নষ্ট হয় ৩০ শতাংশ মাছ

তিনি আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘণ্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা হবে। ফলে ৩ ঘণ্টার পরীক্ষায় ৩০ মিনিট ও ৪ ঘণ্টার পরীক্ষায় ৪০ মিনিট বাড়তি সময় পাবেন তারা। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬