জাবিতে শিক্ষকের গাড়ির সঙ্গে শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ

১৮ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭ PM
শিক্ষকের গাড়ির সঙ্গে শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ

শিক্ষকের গাড়ির সঙ্গে শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকের গাড়ির সঙ্গে এক শিক্ষার্থীর মোটারসাইকেলের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ওই মোটরসাইকেলে পেছনে বসা এক ছাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গাড়ি চালানো ওই শিক্ষকের নাম খন্দকার হাসান মাহমুদ। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক। মোটরসাইকেল চালানো শিক্ষার্থীর নাম ইমরান হোসাইন সেতু। সে লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী।

আরও পড়ুন: প্রথম স্ত্রীর মামলায় ফ্রান্সে জরিমানা দেন ঢাবি ছাত্রী ইলমার স্বামী

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ সমাজবিজ্ঞান ভবন থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হন। এসময় অন্যদিক থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসাইন সেতুর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের কুলসুম জামান মুক্তা গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: জাবিতে নারী শিক্ষার্থীর গাড়িতে ছাত্রলীগের ভাঙচুর

এ বিষয়ে সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ বলেন, ‘পার্কিং থেকে গাড়িটা ঘুরিয়ে মূল রাস্তায় উঠবো, এমন সময় উচ্চগতিসম্পন্ন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বাম্পারে ঢুকে যায়। এতে চালকের কিছু না হলেও সাঙ্গে থাকা মেয়েটি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে পাঠানোসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন: ৬৪০ দিন পর জনসম্মুখে জাবি ভিসি (ভিডিও)

মোটরসাইকেল চালক ইমরান হোসাইন সেতু বলেন, ‘স্যারের গাড়ি সেখানে থামানো ছিল। আমি ধীরগতিতে যাচ্ছিলাম। স্যার হঠাৎ উচ্চগতিতে গাড়ি চালাতে শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।’

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950