কুয়েট শিক্ষকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্বেগ

০৭ ডিসেম্বর ২০২১, ০৭:১৬ PM

© ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) শিক্ষক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

পড়ুন: কুয়েট শিক্ষকের অপমৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি 

বিবৃতিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্বেগ প্রকাশ করছে। কুয়েট কর্তৃপক্ষ ইতোমধ্যেই অভিযুক্ত কয়েকজনকে সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠনসহ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কুয়েট কর্তৃপক্ষের এসব পদক্ষেপকে স্বাগত জানাই। তবে কমিটি যেন সব ধরনের প্রভাবমুক্ত থেকে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে এবং কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে।

 

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬