৩০ নম্বর পেয়েও রাবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন ৪০ শিক্ষার্থী

০৭ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত হচ্ছে ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ নম্বর পেতে হবে। তবে ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়েও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে পড়ার সুযোগ পাচ্ছেন ৪০ শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটার জোরে এই ৪০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। গতকাল রাতে রাবি উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তব্যক্তিরা।

এ বিষয়ে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম জানান, প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটার জন্য কিছু আসন বরাদ্দ থাকে। তাই এবারও অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা ৩০ নম্বর পেয়েছেন তাদের ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া এবার পোষ্য কোটায় বেশ কিছু আসন ফাঁকা রয়েছে। তাই পোষ্য কোটার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ভর্তি পরীক্ষায় মোট আসনের পাঁচ শতাংশ বরাদ্দ থাকে, যা পোষ্য কোটা হিসেবে পরিচিত। গত বছর ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটায় ভর্তির সুযোগ পেয়েছিলেন। চলতি পরীক্ষায় অকৃতকার্য হয়েও পোষ্য কোটায় ভর্তির জন্য ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে কমপক্ষে ৪০ জন রয়েছেন, যারা পরীক্ষায় ৩০ নম্বর পেয়েছিলেন।

উল্লেখ্য, গত ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। তাছাড়া মোট তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage