ফেল করেও পোষ্য কোটায় রাবিতে ভর্তির সুযোগ

০৬ ডিসেম্বর ২০২১, ১১:১৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলীম জানান, প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটার জন্য কিছু আসন বরাদ্দ থাকে। তাই এবারও অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা ৩০ নম্বর পেয়েছেন তাদের ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া এবার পোষ্য কোটায় বেশ কিছু আসন ফাঁকা রয়েছে। তাই পোষ্য কোটার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ভর্তি পরীক্ষায় মোট আসনের পাঁচ শতাংশ বরাদ্দ থাকে, যা পোষ্য কোটা হিসেবে পরিচিত। গত বছর ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেও পোষ্য কোটায় ভর্তির সুযোগ পেয়েছিলেন। চলতি পরীক্ষায় অকৃতকার্য হয়েও পোষ্য কোটায় ভর্তির জন্য ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে কমপক্ষে ৪০ জন রয়েছেন, যারা পরীক্ষায় ৩০ নম্বর পেয়েছিলেন।

উল্লেখ্য, গত ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। তাছাড়া মোট তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী …
  • ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশব্যাপী ক…
  • ১৪ আগস্ট ২০২৬
নারী চিকিৎসককে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ ছাড়া অন্য সম্বোধন নিষেধ
  • ১৪ আগস্ট ২০২৬
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬