ঢাবির শতবর্ষের প্রকাশনা

দুই বইয়ে খরচ অর্ধকোটি টাকা!

০৬ ডিসেম্বর ২০২১, ১১:৪২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ঘিরে ছয়টি বই প্রকাশ করেছে কর্তৃৃপক্ষ। এর মধ্যে দুইটি বই প্রকাশনার ব্যয় নিয়ে আপত্তি তুলেছে ঢাবির ফাইন্যান্স কমিটি। দুই প্রকাশনার এই দুই বই প্রকাশে খরচ দেখিয়েছে ৫৯ লাখ টাকা।

জানা গেছে, উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয়ে দুটি বইয়ের লেখা, সম্পাদনা ও অন্যান্য খরচের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ লাখ ৩২ হাজার টাকা। ‘বিশ্ববিদ্যালয় (১৯২১-২০২১): ক্রমবিকাশ’ বইয়ের সম্পাদনা বাবদ প্রবীণ অধ্যাপক (অব.) ড. শরিফ উদ্দিন আহমেদের সম্মানী ধরা হয়েছে তিন লাখ টাকা। ‘দ্য রোল অব ঢাকা ইউনিভার্সিটি ইন মেকিং অ্যান্ড শেফিং বাংলাদেশ’ বইটির সম্পাদনার দায়িত্বে থাকা ঢাবির সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীকে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ লাখ টাকা।

সম্পাদনা ও সম্মানীর ক্ষেত্রে বাংলা একাডেমি ব্যয় সম্পর্কে একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মো. মোবারক হোসেন বলেন, ‘গবেষণাধর্মী বইয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত সম্মানী দিয়ে থাকি।’

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাব্বীর আহমেদ বলেন, ‘সম্পাদনার সম্মানী হিসেবে ৪০ থেকে ৪৫ হাজার এবং সহকারী ২০ থেকে ২৫ হাজার টাকা পেয়ে থাকেন।’

ঢাবির এই দুটি বইয়ের সম্পাদনা ও এ সংশ্লিষ্ট কাজেই ব্যয় হয়েছে ২০ লাখ ২২ হাজার টাকা। বই সম্পাদনায় নজিরবিহীন ব্যয়কে ‘অনৈতিক ও নিয়মবিরুদ্ধ’ উল্লেখ করে গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর চিঠি দিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ সামাদ। এমন চিঠির পরেও সম্পাদনার ব্যয়ে কোনো ধরনের পরিবর্তন আসেনি।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১-২০২১) ক্রমবিকাশ’ এই গ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্যদের সম্মানী মিটিং বাবদ ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার টাকা, টাইপিং ব্যয় ১ লাখ, সেমিনার/ওয়ার্কশপ ব্যয় ১ লাখ, প্রুফ রিডিং সম্মানী দেড় লাখ, ল্যাঙ্গুয়েজ এডিটিং ৫০ হাজার, মুদ্রণ ও বাঁধাই (১০০০ কপি) ১৭ লাখ ১৫ হাজার এবং বিবিধ খাতে ৫০ হাজার, লেখকদের সম্মানী ৩ লাখ ৫০ হাজার। বিবিধ খরচসহ এই গ্রন্থে মোট ব্যয় ৩৫ লাখ ৬৭ হাজার টাকা।

‘দ্য রোল অব ঢাকা ইউনিভার্সিটি ইন মেকিং অ্যান্ড শেফিং বাংলাদেশ’ বইটিতে সম্পাদনা সহযোগী দুজনের জন্য বরাদ্দ করা হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা। প্রুফ রিডিং ব্যয় ৫৫ হাজার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সম্মানী ২০ হাজার, তথ্য সংগ্রহ ব্যয় ১০ হাজার, টাইপিং ব্যয় ৩০ হাজার, শিক্ষাসামগ্রী ব্যয় ৮৯ হাজার, অনুবাদ ব্যয় ১২ হাজার, মুদ্রণ ও বাঁধাই (১০০০ কপি) ১০ লাখ ৭৮ হাজার লেখকদের সম্মানী বাবদ (প্রভোস্ট ব্যতীত) ২ লাখ টাকা এবং বিবিধ খরচসহ মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৩ লাখ ৬৫ হাজার টাকা।

এ বিষয়ে প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ মন্তব্য করতে রাজি হন নি।

উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বলেন, সবার সাথে কথা বলেই প্রকাশনা ব্যয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence