রাবিতে কাল শুরু হচ্ছে ক্রীড়া উৎসব, অংশ নেবে ৮০০ শিক্ষার্থী

০৩ ডিসেম্বর ২০২১, ০৯:৪৫ AM

© ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) এই বৃহৎ ক্রীড়া উৎসবের উদ্ধোধন করবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাবিতে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় রাবির শেখ কামাল স্টেডিয়ামে ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। এছাড়াও সভাপতিত্ব করবেন রাকসু-র কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবারের এই ক্রীড়া উৎসবে এ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের ১১৪টি ইভেন্টে ১৭টি দলের প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশ নিবে। আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬