ইন্টারনেটের অপব্যবহার করবে না: ঢাবিতে মোস্তাফা জব্বার

০২ ডিসেম্বর ২০২১, ১১:১০ PM
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, তোমাদের মেধা-দক্ষতার ওপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। আমি তোমাদের একটি অনুরোধ করব। আর্টস, সাইন্স, কমার্স, মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং যে যাই পড়না কেন, তাতে কোনো রকম বক্তব্য নেই। শুধু একটা শর্ত তোমরা পূরণ করো। সেটা হচ্ছে- প্রত্যেকেই ডিজিটাল দক্ষতা অর্জন করো।

তিনি বলেন, তুমি যাতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারো। যে যত কথাই বলুক ইন্টারনেট ব্যবহার করাও একটি ডিজিটাল দক্ষতা। এ দক্ষতা তুমি অর্জন করবে। তবে অপব্যবহার করবে না। এটা তোমাদের জন্য একটা সুযোগ। তোমরা নিঃসন্দেহে সেটা কাজে লাগাবে।

ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের এ দক্ষতা কাজে দেবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এজন্য কিন্তু তোমাদের প্রোগ্রামার হতে হবে না, বিশেষজ্ঞ হতে হবে না। কিন্তু তোমার জীবনের সামনের দিনে যে কাজই করতে যাবে। তোমার এ দক্ষতা ব্যবহার করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বক্তব্য রাখেন।

চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage