দেশের একমাত্র একাডেমিক জাদুঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে: উপাচার্য

০১ ডিসেম্বর ২০২১, ০৪:০৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জাদুঘর পরিদর্শনে উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জাদুঘর পরিদর্শনে উপাচার্য © টিডিসি ফটো

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর’ দেশের একামাত্র একাডেমিক জাদুঘর বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বুধবার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, জাদুঘর ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। জাদুঘরের মাধ্যমে মানুষ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর হলো বাংলাদেশের একমাত্র একাডেমিক জাদুঘর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দসহ বিভিন্ন স্তরের গবেষকবৃন্দ তাঁদের গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে উপাচার্য বলেন, বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন বাঙালি জাতির জন্য পৃথিবীর বুকে শ্রেষ্ঠ অর্জন।

তিনি আরও বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে প্রজন্মের সন্তানেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage