ঢাবির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

হারানো গৌরব ফেরাতে প্রয়োজন একাডেমিক মহাপরিকল্পনা: শিক্ষামন্ত্রী

০১ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ PM
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষার মান নিয়ে। শুরুর এক দশকের মধ্যে এ বিশ্ববিদ্যালয় যেভাবে সারা বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছিলো, দুঃখজনক হলেও সত্যি সে অগ্রযাত্রার গতি নানা কারণেই ধরে রাখা সম্ভব হয় নি। সে কারণে বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার চিন্তা করতে হচ্ছে। এর জন্য প্রয়োজন একাডেমিক মহাপরিকল্পনা।

আজ বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে পূর্ণাঙ্গ ভৌত মাস্টারপ্ল্যান। মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র জোরদারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রিগুলোর সাথে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যায়েগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার আবদেন, ভৌত মহাপরিকল্পনার আগে একাডেমিক মহাপরিকল্পনা প্রয়োজন। তা প্রণয়ন করুন। আর তাকে পূর্ণতা দিতে বাস্তবায়িত হোক ভৌত মহাপরিকল্পনা। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage