ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠান শুরু

০১ ডিসেম্বর ২০২১, ১১:৪৭ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন।  

ভূটানের প্রধানমন্ত্রী এবং ঢাবির অ্যালামনাই লোটে শেরিং উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেবেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শন এবং ‘থিম সং’ পরিবেশন করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাবির শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত গ্রন্থগুলো ও ওয়েবসাইট উদ্বোধন করবেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশেনের সভাপতি এ কে আজাদ। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও শতবর্ষ উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাগত বক্তব্য রাখবেন।  

কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে বিশেষ স্যুভেনির প্রদান করবেন। জাঁকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠানের পর টানা চারদিন সংগীত, গান ও আলোচনা পর্ব থাকবে।

কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
ফাইনালে মেসিকে যে কড়া হুমকি দিয়েছিলেন রেফারি
  • ১৭ আগস্ট ২০২৬
অবরুদ্ধ প্রাধ্যক্ষকে নিয়ে গেল ছাত্রদল, সংঘর্ষে হল ভিপি-জিএস…
  • ১৭ আগস্ট ২০২৬
চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage