রাবি ভর্তির সময়সীমা বেড়েছে

২৯ নভেম্বর ২০২১, ০৯:৪৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ক্লাস শুরুর তারিখও পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম বর্ষের ভর্তির সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর ১ ডিসেম্বরের পরিবর্তে ক্লাস শুরু হবে ২১ ডিসেম্বর থেকে।

এর আগে গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর এবং ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর।

পরে উপাচার্যের এক নির্বাহী আদেশে এ তারিখ পরিবর্তন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে। 

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬