ঢাবিতে ক্যান্টিনের দেয়াল ভেঙে আহত ২

২৯ নভেম্বর ২০২১, ০৪:০২ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদ্দীন হলেন ক্যান্টিনের ভেতরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে দুজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে দুপুরের খাবার খাচ্ছিলেন হলের শিক্ষার্থীরা। এসময় হঠাৎ করেই খাবার আনার কাউন্টারের সামনের দেয়ালটি ভেঙে পড়ে যায়। আহত দুজনই ক্যান্টিন কর্মচারী 

দেয়ালটি পেছন দিকে ধসে পড়ায় খুব বেশি হতাহত হয়নি তবে সামনের দিকে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে শঙ্কা প্রকাশ করেছে শিক্ষার্থী ও ক্যান্টিন কর্মচারীরা৷ দুর্ঘটনার পর হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক ও ইঞ্জিনিয়ার নিয়ে ক্যান্টিন পরিদর্শন করেন। 

এ বিষয়ে জানতে চাইলে প্রত্যক্ষদর্শী এক ক্যান্টিনবয় জানান, আমরা খাবার আনতেছিলাম তখন হঠাৎ করেই এটি ভেঙে পড়ে। দেয়ালটি খুব হালকাভাবে তৈরি করা হয়েছিল। হয়তো সিমেন্টের পরিমাণ খুব কম দেয়া হয়েছে তাই এমন ঘটনা ঘটেছে। 

ক্যান্টিন পরিচালক মোবারক হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে এটি ভেঙে পড়ে। আল্লাহ বাঁচাইছে, তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। যদি দেয়ালটি পেছনের দিকে না পড়ে সামনের দিকে পড়তো তাহলে দু'একজনের মৃত্যু হওয়ার সম্ভাবনাও ছিলো। যে দু'জন আহত হয়েছে তারা খুব বেশি আঘাত পায়নি। 

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমরা ইঞ্জিনিয়ার নিয়ে তাৎক্ষণিক ক্যান্টিন পরিদর্শন করেছি। কোথায় সমস্যা ছিলো সেটি দেখার জন্য একটু তদন্ত কমিটিও করা হবে। এটা শুকরিয়া যে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬