রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল, সম্পাদক কুদরত

২৬ নভেম্বর ২০২১, ০৯:০৫ AM
রাবি শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক

রাবি শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত-ই জাহান।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অনানুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।

এবারের শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে শুধুমাত্র সাধারণ সম্পাদক ব্যতীত ১৪টি পদেই জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ প্যানেল। হলুদ প্যানেলের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ৫০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ছায়েদুর রহমান পান্নু পেয়েছেন ৪৮৭টি ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদা গ্রুপের অধ্যাপক কুদরত-ই জাহান। তিনি মোট ভোট পেয়েছেন ৫০৯টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের অধ্যাপক জাফর সাদিক পেয়েছেন ৪৭৪ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মাইনুল হক, কোষাধ্যক্ষ পদে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, চিত্রকলা-প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ড. বনি আদম, নৃবিজ্ঞান বিভাগের ড. আলতাফ হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মতিকুল ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অমিত কুমার দত্ত, ফার্মেসি বিভাগের ড. রনক জাহান, হিসাব বিজ্ঞান বিভাগের কামরুল হাসান শোভন, রসায়ন বিভাগের ড. রেজাউল হক আনসারী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পশ্চিম লাউঞ্জে ভোটগ্রহণ হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ।

ডিন নির্বাচন
১২টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) থেকে ৬ জন এবং বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন।

হলুদ দল থেকে নির্বাচিত ডিনরা হলেন, বিজনেস অনুষদে অধ্যাপক ড. শাহ্ আজম শান্তনু, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ইলিয়াছ হোসেন, জীববিজ্ঞান অনুষদে অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম, প্রকৌশল অনুষদে অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলাম, ফিশারীজ অনুষদে অধ্যাপক ইসতিয়াক হোসেন বিতান এবং ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্সস অনুষদে অধ্যাপক জালাল উদ্দিন সরদার।

সাদা প্যানেল থেকে নির্বাচিত ডিনরা হলেন, কলা অনুষদে অধ্যাপক ফজলুল হক, বিজ্ঞান অনুষদে অধ্যাপক শাহেদ জামান, কৃষি অনুষদে অধ্যাপক আব্দুল আলিম, চারুকলা অনুষদে অধ্যাপক মোহাম্মদ আলী, ভূ-বিজ্ঞান অনুষদে খোন্দকার ইমামুল হক, আইন অনুষদে অধ্যাপক আব্দুল হান্নান।

সিন্ডিকেট নির্বাচন
সিন্ডিকেটের পাঁচটি পদের সবগুলোতেই জয় পেয়েছে হলুদ দল। প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে জয় পেয়েছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. একরামুল হক, প্রফেসর ক্যাটাগরিতে অধ্যাপক মামুনুর রশীদ তালুকদার (সবুজ), সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে শফিকুজ্জামান জোয়ার্দ্দার মুক্ত, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে সাদিকুল ইসলাম সাগর এবং প্রভাষক ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পেয়েছেন শামসুন নাহার।

শিক্ষা পরিষদ নির্বাচন
শিক্ষা পরিষদের ছয়টি পদের বিপরীতে ৬টিতেই জয়ী হলুদ দল। জয়ীরা হলেন, ড. মনীরা জান্নাতুল কোবরা স্নিগ্ধা, ড. মিজানুর রহমান, ড. কনক পারভেজ। হলুদ দল থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, এসএম সানজিদ রহমান, আরিফুর রহমান, শাহাদাৎ হোসেন।

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের শহিদদের ঋণ পরিশোধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জ…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবির ঘটনায় জামায়াতের বিবৃতি
  • ২৫ মার্চ ২০২৬
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা: বিএনপির রাজনীতি
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence