হাফ ভাড়া নিয়ে জবি ছাত্রীকে লাঞ্ছনায় গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

১৮ নভেম্বর ২০২১, ০১:০০ AM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর হাফ পাশ ভাড়া না নেয়াকে কেন্দ্র করে ও তাকে লাঞ্ছনার ঘটনায় বাস ভাঙচুর করেছে তার সহপাঠী শিক্ষার্থীরা। এতে এক শিক্ষার্থীকে পুলিশ আটক করলে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়ক অবরোধ করে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখারি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সকালে এক নারী শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনের বাসে করে ক্যাম্পাসে আসার সময় সেই বাসের হেলপার নারী শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এ ঘটনায় সেই বাস সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে আসলে তার সহপাঠীরা উত্তেজিত হয়ে বাস ভাঙচুর করে। এ সময় কর্তব্যরত পুলিশ এক ছাত্রকে মারধর করে আটক করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। পরে ওই ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে দেয়। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষার্থীদের অবরোধ চলে। এছাড়া গাড়ি ভাঙচুরের সময় বিহঙ্গ বাসের এক সহকারীকে মারধর করায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সদরঘাট পুলিশ বক্সের দায়িত্বে থাকা এস আই নাহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরে এক ছেলেকে ধরে নিয়ে এসে চাঁদার জন্য মারধর করেছিল। তখন বিহঙ্গ পরিবহনের কামাল (সহকারী) গিয়ে ঘটনা কি জানতে চাইলো। তখন তাকে তুইকে বলে মারধর শুরু করে। আমি এখন তাকে (কামালকে) নিয়ে হাসপাতালে আছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল রাতে জানান, বাসের হেলপারের সাথে শিক্ষার্থীদের ভুলবোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমরা থানায় আছি। লালবাগ জোনের ডিসি ও প্রক্টরিয়াল বডির সাথে বসে ঘটনা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হবে। অবরোধও তুলে নেবে শিক্ষার্থীরা।

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage