ঢাবির ৮ শিক্ষার্থীর বার্জার পুরস্কার লাভ

১৭ নভেম্বর ২০২১, ০৬:৪০ PM
অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা

অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা © সংগৃহীত

পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আট শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। সম্প্রতি ঢাবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বিজয়ী আট শিক্ষার্থীর মধ্য থেকে ঘোষণা করা হয়েছে এ বছরের ‘বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর নামও। চলতি বছর বর্ষ সেরার ওই পুরস্কার জিতেছেন ২০১৯ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী মো. হেলাল হোসেন। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা এবং স্বীকৃতি সনদ। 

বুধবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিপিবিএল ও ঢাবি চারুকলা অনুষদের মধ্যে পাঁচ বছরের একটি সমঝোতা চুক্তি সাক্ষর হয়। সে অনুযায়ী ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস অব ফাইন আর্ট, ইউনিভার্সিটি অব ঢাকা’ নামে শিক্ষার্থীদের স্বীকৃতি জানানোর এই উদ্যোগ শুরু হয়।  

এ বছরের পুরস্কারজয়ী শিক্ষার্থীরা হলেন- গ্রাফিক ডিজাইন বিভাগের ইমরান হাসান, ছাপচিত্র বিভাগের তাফান্নুম কাগজি, প্রাচ্যকলা বিভাগের সন্দীপ্ত মল্লিক শবনম, সিরামিক বিভাগের মো. আবু ইবনে রাফি, ভাস্কর্য বিভাগের শিমুল কুমার পাল, কারুশিল্প বিভাগের শারমিন খাতুন ও শিল্পকলার ইতিহাস বিভাগের মো. নওশাদ ইসলাম। 

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মেধাবৃত্তি দেওয়া হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিপিবিএলের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ, হেড মার্কেট রিসার্চ রেইনা আশফিন খানসহ বিপিবিএল ও ঢাবি চারুকলা অনুষদের কর্মকর্তারা। 

চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬