ঢাবি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরামের নেতৃত্বে মোস্তাফিজুর-মঞ্জুর 

১৭ নভেম্বর ২০২১, ০৩:৫৪ PM
সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন

সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত প্রতিষ্ঠানটির প্রাক্তন গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরাম’। গত সোমবার (১৫ নভেম্বর) ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই সংগঠনটি।   

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও আইন বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং উপাচার্য অফিসের সহকারী রেজিস্ট্রার ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মঞ্জুর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বুধবার (১৭ নভেম্বর) সংঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ রঞ্জন সরকার সাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করবে তাদের সংগঠন। একই সঙ্গে একবিংশ শতাব্দীতে একটি গণতান্ত্রিক, বিজ্ঞান ভিত্তিক, তথ্য-প্রযুক্তি নির্ভর উন্নত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতাও করবে তারা।

২৫ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম আমজাদ হোসেন (শিশির), উপাচার্য অফিসের ডেপুটি রেজিস্ট্রার ও সচিব সরোজ কুমার সরকার এবং কোষাধ্যক্ষ অফিসের প্রিন্সিপাল স্টোর অফিসার মুহাম্মদ রুহুল আমিনকে।

কোষাধ্যক্ষ হিসেবে থাকবেন রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) রাজিব মাহমুদ সামিম পারভেজ।

যুগ্ম-সম্পাদক পদে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৮) সালমা বিনতে হক, ঢাবি গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান মিঞা হাসান জামিল শিশিরকে রাখা হয়েছে কমিটিতে। 

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে শিক্ষা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন-৩) মো. আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী লাইব্রেরিয়ান মো. ইউসুফ আলী, আইন সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৈয়ব আলী, ক্রীড়া সম্পাদক পদে শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনসংযোগ অফিসের সেকশন অফিসার (রিপোর্টিং) শুভাশীষ রঞ্জন সরকার, দপ্তর সম্পাদক পদে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সিনিয়র এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোহাম্মদ মিজানুর রহমান দায়িত্ব পালন করবেন। 

তাদের সঙ্গে আরও থাকবেন- তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে হিসাব পরিচালকের অফিসের সহকারী হিসাব পরিচালক এস এম শফি উদ্দিন মিয়া, আন্তর্জাতিক সম্পাদক পদে ঢাবি গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মো. খায়রুল ইসলাম।

এছাড়া কমিটিতে ৯ জন কার্যকরী সদস্যও রাখা হয়েছে। তারা হলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার ও সচিব এ কে এম আফতাবুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অফিসের ডেপুটি রেজিস্ট্রার ও সচিব মাহমুদা খানম (সুমী), কারস-এর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. শেখ আরিফুল হক, বাংলা বিভাগের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোসা. রীনা বেগম, রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা-২) সুব্রত গোস্বামী, ঢাবি গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মোহাম্মদ মাহবুব আলম ও তাহমিনা কবীর তৃষা, এস্টেট অফিসের সেকশন অফিসার মো. ওমর ফারুক এবং ঢাবি গ্রন্থাগারের সিনিয়র ক্যাটালগার হাফিজুর রহমান।

আগামী দুই বছরের জন্য এই কার্যকরী কমিটি দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠনের বিষয়ে নতুন সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাতৃসম এই প্রতিষ্ঠানকে সততার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার জন্য গ্র্যাজুয়েট কর্মকর্তাবৃন্দ অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে আমরা কাজ করবো। 

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের মাহেন্দ্রক্ষণে এই প্লাটফর্ম প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

নতুন সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনও সংগঠনের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। 

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage