ঢা‌বি কোষাধ্য‌ক্ষের অ‌তি‌রিক্ত দা‌য়ি‌ত্বে প্রো‌-ভি‌সি অধ্যাপক সামাদ

১৬ নভেম্বর ২০২১, ১০:৪৬ PM
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য‌ক্ষের দায়িত্ব পালন করছেন প্রো‌-ভি‌সি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

আজ মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর অনুপস্থিতকালীন বিশ্ববিদ্যালয়ের প্রো‌-ভি‌সি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের রুটিন দায়িত্ব পালন করবেন।

এর আ‌গেও অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ একা‌ধিকবার এই দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তৎকালীন কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দীন ছুটিতে থাকায় অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছ‌রের ঢা‌বির বাজেট উপস্থাপন করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
এফ-১৫ এর পর ইরানে এ-১০ যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র, নিখোঁ…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬