মুজিব বর্ষ উপলক্ষে ঢাবির মুহসীন হলে কুইজ প্রতিযোগিতা

১৬ নভেম্বর ২০২১, ০৯:০৪ PM
ঢাবি লোগো ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা

ঢাবি লোগো ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ নামক বইয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে হলের অভ্যন্তরীণ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ’ কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশ নিয়ে অনুভূতি প্রকাশকালে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আজকের কুইজে অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো। খোলা আকাশের নিচে বসে সবাই পরীক্ষা দিলাম। নতুন একটা অভিজ্ঞতা হলো। সাহিত্য সংসদ থেকে এরকম আয়োজন করলে আমাদের জ্ঞানের আরো বিকাশ ঘটবে বলে আমি মনে করি। ধন্যবাদ মুহসীন হল সাহিত্য সংসদকে এমন কুইজের আয়োজন করার জন্য।

ক্রিমিনোলজি বিভাগের রাফি আল ইমরান বলেন, কারাগারের রোজনামচা এর আগে পড়া হলেও ছেষট্টি থেকে আটষট্টির ঘটনাপ্রবাহ প্রায় ভুলতে বসেছিলাম। কুইজের জন্য বইটির কিছু অংশ পড়তে গিয়ে স্মৃতিতে পুনর্জাগরণ হলো। এবার মুহসিন হল সাহিত্য সংসদের আয়োজনে বইটির খুঁটিনাটি অনেক ঘটনা আরো পূর্ণাঙ্গরুপে জানার সুযোগ হলো৷ আশা করি, আমার মতো মানসম্মত প্রশ্নের কুইজ প্রতিযোগিতাটি সবাই উপভোগ করেছে। ধন্যবাদ সংসদকে কভিড পরবর্তী সময়ে এই চমৎকার মুহূর্তটি উপভোগ করা সুযোগ করে দেয়ার জন্য।

এ আয়োজনের ব্যাপারে হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মতিউর মহসীন বলেন, বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে ও তাঁর প্রকৃত আদর্শ ধারণ করতে বঙ্গবন্ধুর লিখিত বইগুলো পড়ার কোনো বিকল্প নেই। মুহসীন হলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর মহান ত্যাগ ও পরিশ্রমকে জানিয়ে দিতে ‘হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ’ বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইয়ের উপর এমন একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। আমরা আশা করি সাহিত্য চর্চার পাশাপাশি আমাদের এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন শান্ত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মহাজীবন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানের পরিধিকে আরো বাড়াতে 'হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ' কতৃক আয়োজিত আজকের এই কুইজ প্রতিযোগিতা " মুজিব বর্ষ কুইজ প্রতিযোগিতা -২০২১।"

তিনি আরো বলেন, ‘‘বঙ্গবন্ধুর ব্যক্তিজীবন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কে শিক্ষার্থীদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন। ‘হাজী মুহম্মদ মুহসীন হল সাহিত্য সংসদ’ এর এই আয়োজনের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।’’

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬
পার্থ জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন তা হৃদয়বিদারক
  • ০৪ এপ্রিল ২০২৬