রাবির গ্রন্থাগারের সামনে সমাহিত হবেন হাসান আজিজুল হক

১৬ নভেম্বর ২০২১, ১২:২৫ PM
রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত হবেন হাসান আজিজুল হক

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত হবেন হাসান আজিজুল হক © সংগৃহীত

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়।

এরআগে, সোমবার রাতে ৮৩ বছর বয়সে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতেই পরিবারের পক্ষ থেকে জানানো হয় অধ্যাপক হাসান আজিজুল হকের মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থান বা গণকবরে দাফন করা হবে। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে দাফনের সিদ্ধান্ত হয়।

স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু। তিনি বলেন, পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কবরের স্থান নির্ধারণ করা হয়।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এর নিজ বাসা ‘উজান’-এ বসবাস করছিলেন।

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage