‘অয়নের জন্য চলচ্চিত্র’র সময় বাড়লো ১ দিন

১২ নভেম্বর ২০২১, ০৮:৩৫ PM
অয়নের জন্য চলচ্চিত্র

অয়নের জন্য চলচ্চিত্র © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলমান বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ‘অয়নের জন্য চলচ্চিত্র’র সময় ১ দিন বাড়ানো হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) আয়োজনটির সমাপনী হওয়ার কথা থাকলেও দর্শক চাহিদার কারণে আগামীকাল শনিবার (১৩ নভেম্বর)  এই আয়োজনের পর্দা নামবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী, অয়ন ভট্টাচার্যের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আয়োজিত  চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। তাদের সহায়তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।    

‘অয়নের জন্য চলচ্চিত্র’ শিরোনামে ১০ নভেম্বর থেকে শুরু হওয়া আয়োজনটির তৃতীয় দিনে, শুক্রবার (১২ নভেম্বর) ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমলা রকেট’, ‘মুজিব আমার পিতা’, ও ‘আয়নাবাজি’ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।

তবে ‍শনিবার (১৩ অক্টোবর) আয়োজনটির শেষ দিনে, সকাল ১০টায় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’, দুপুর ১টায় ‘ইতি তোমারই ঢাকা’ বিকেল ৩টায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ এবং সন্ধ্যা ৬টায় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ প্রদর্শনের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটবে।   

উল্লেখ্য, জটিল হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসায় প্রায় ৩৫ লাখ টাকার প্রয়োজন। এ অর্থ সংগ্রহের জন্য এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীটির আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিক্রিত টিকিটের সম্পূর্ণ অর্থ তার চিকিৎসার জন্য দেওয়া হবে বলে জানান আয়োজকরা। 

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage