রেজিস্ট্রেশন শেষ হলে টিকার দ্বিতীয় ডোজ পাবে জাবি শিক্ষার্থীরা

১১ নভেম্বর ২০২১, ০৮:৪১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী বুথ ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডোজের টিকা নিয়েছেন- এসব শিক্ষার্থীর তালিকা তৈরির কাজ শেষ হলেই দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরু হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী গত ১১, ১২ ও ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এবং ২১ অক্টোবর সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরবর্তীতে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে।

টিকা গ্রহণের দিন ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেজিস্ট্রেশন ছাড়াই টিকার প্রথম ডোজ দেওয়ার কারণে দ্বিতীয় ডোজের প্রয়োগ নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এ রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলেই দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারে আমরা এখনো স্পষ্ট করে জানতে পারিনি। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানালে পরবর্তীতে টিকা গ্রহণের স্থান ও সময়সহ জানিয়ে দেওয়া হবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence