হলের ছাদে রাবি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিং

০৫ নভেম্বর ২০২১, ০৭:৩০ PM
র‌্যাগিংয়ের শিকার হয়ে চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছে সামি এম সাজিদ নামে এক শিক্ষার্থী

র‌্যাগিংয়ের শিকার হয়ে চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছে সামি এম সাজিদ নামে এক শিক্ষার্থী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগের বড় ভাইদের দ্বারা রাতভর র‌্যাগিংয়ের শিকার হয়ে চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছে সামি এম সাজিদ নামে এক শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলো, নাট্যকলা বিভাগের আব্দুল্লাহ্ আল মাসুদ (কিবরিয়া), তপু, রুবেল।

সাজিদ তাদের ব্যাচের গ্রুপে জানায়, আমি ডিপার্টমেন্ট ছেড়ে যাচ্ছি। গতকাল সারারাত আমাকে জোহা হলের ছাদে আটকে রেখে কতিপয় বিভাগের কয়েকজন সিনিয়র ও অপরিচিত লোকজন গালিগালাজসহ বিশ্রীভাবে মারধর করেছে। আমি অসুস্থ হয়ে পড়ি। ভোর ৪টায় আমাকে ছেড়ে দেয়া হয়। কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আমাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছে।

তবে আব্দুল্লাহ আল মাসুদ র‌্যাগিংয়ের বিষয়টি অস্বীকার করেছে। সে জানায়, গতরাতে জোহা হলের ছাদে বিভাগের বড়ভাই ও প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের কয়েকজন ছিল। সাজিদকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি।

এ বিষয়ে সাজিদের বন্ধুরা জানায়, সাজিদের প্রতি বিভাগের বড়ভাইয়েরা ঈর্ষাকাতর হয়ে এ ঘটনা ঘটিয়েছে। বিভাগের সিনিয়র ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী তাকে রাতভর জোহা হলের ছাদে র‌্যাগিং করছে। এই বিষয়টি সাজিদ আমাদের ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়েছে। পরে জানতে পারি সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে।

নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুজ্জামান বলেন, যতটুকু শুনেছি বিভাগের বেশিকিছু সিনিয়র শিক্ষার্থী সাজিদকে রাতভর শারীরিক নির্যাতন করেছে। মানিসকভাবেও তাকে বেশ হ্যারেজ করা হয়েছে। তবে যারা করেছে তাদের সবার নাম আমাদের এখনও হাতে আসেনি। বিষয়টি পুরোপুরি জানার পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এ ঘটনার তদারকি করছেন। বিয়ষটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage