রাবির পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন

২৭ অক্টোবর ২০২১, ০৩:৫৬ PM
রাবির পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন

রাবির পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত পূর্বপাড়া জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ক্যাম্পাসের পূর্ব আবাসিক এলাকায় এই মসজিদের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, হল প্রাধ্যক্ষ, সহকারী প্রক্টর, বিশিষ্ট শিক্ষক, মসজিদ কমিটির সদস্য, ঠিকাদার ও মুসল্লিগণ সেখানে উপস্থিত ছিলেন।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নবাব আব্দুল লতিফ হলের উপ-প্রধান পেশ ইমাম মো. আইয়ুব আলী।

জানা যায়, ২৪২৪ বর্গফুট ফ্লোর স্পেস বিশিষ্ট এই মসজিদে একসাথে ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকা খরচে নির্মিত এই মসজিদটির নকশা প্রণয়ন করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইমরুল হাসান।

প্রসঙ্গত, ১৯৯২ সালে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক প্রাক্তন ছাত্র উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক অধ্যাপক এ.ওয়াই.এম. মনিরুজ্জামানের হাত দিয়ে এই মসজিদটির যাত্রা শুরু হয়।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬