ঢাবিতে নবজাতকের মরদেহ উদ্ধার

২৬ অক্টোবর ২০২১, ০১:২৬ PM
ঢাবিতে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাবিতে নবজাতকের মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মেয়ে নবজাতকটি  কাপড়ে মোড়ানো ছিল, ধারণা করা হচ্ছে তার আনুমানিক বয়স ১দিন।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয় শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জাফর বলেন, ঢাবির গণিত ভবনের বন্ধ গেটের সামনে নবজাতকটির মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দিয়ে থানায় জানান স্থানীয়রা। পরে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ তাকে ফেলে গেছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

অস্ট্রেলিয়ায় শিরোপায় চোখ বাংলাদেশের 
  • ১৭ আগস্ট ২০২৬
দেড় যুগ ধরে নেই ইসলাম ধর্মের শিক্ষক, অর্ধেকের বেশি শিক্ষার্…
  • ১৭ আগস্ট ২০২৬
মেয়াদ না ফুরালেও নষ্ট হতে পারে রান্নাঘরের এই ১৫টি জিনিস
  • ১৭ আগস্ট ২০২৬
অধিভুক্ত সব কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ জাতীয় বিশ…
  • ১৭ আগস্ট ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হু…
  • ১৭ আগস্ট ২০২৬
পে স্কেলে সর্বোচ্চ বেতন বৃদ্ধি ও বাস্তবায়নের ধাপ নিয়ে প্রথম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage