ঢাবির কনসার্টে হজের তাকবির অবমাননা, হেফাজতের তীব্র প্রতিবাদ

২৫ অক্টোবর ২০২১, ০১:০৪ PM
কনসার্টের দৃশ্য

কনসার্টের দৃশ্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত কনসার্টের একটি গানে পবিত্র হজের আহকাম (তাকবির ও তালবিয়ায়) ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’-কে বাদ্যযন্ত্রের সাথে গানের মধ্যে পরিবেশনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (২৫ অক্টেবার) সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, টিএসসিতে গানের মধ্যে পবিত্র হজের আহকাম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’-কে বাদ্যযন্ত্রের সাথে গানের মাধ্যমে যেভাবে উপহাস করা হয়েছে, আমরা তাতে গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি। মুসলিম প্রধান বাংলাদেশে পবিত্র হজের তালবিয়্যাকে এভাবে অবমাননা ইসলাম অবমাননার শামিল।

এ ধরনের ঘটনাকে কিছুতেই বরদাশত করা যায় না। আমরা বাংলাদেশের আলেম-উলামাসহ প্রত্যেক নাগরিক সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। কিন্তু সম্প্রীতির কথা বলে হজের পবিত্র তালবিয়্যাকে (লাব্বাইক) এভাবে গান বানিয়ে প্রচার করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে হজের পবিত্র অংশবিশেষকে অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাদের আইনের আওতায় নিয়ে আসুন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দিকে উসকানি দিচ্ছে। এদের আইনের আওতায় না আনলে এ ধরনের ইসলাম অবমাননার ঘটনা আরো বাড়তে থাকবে। তাই দেশের শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে ‘সহিংসতার বিরুদ্ধে কনসার্ট’ নামে এই কনসার্টের আয়োজন করেন। এতে দেশের নামকরা ব্যান্ডগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা ধরনের শৈল্পিক পরিবেশনা নিয়ে দেশবাসীকে সহিংসতা প্রতিরোধের বার্তা দেন। 

যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় নিহত ২
  • ০৪ এপ্রিল ২০২৬
আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে জয়ী বিএনপি, জামায়াত-আ.লীঘ সম…
  • ০৪ এপ্রিল ২০২৬
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬