জাবিতে ক্লাস-পরীক্ষা শুরু আজ

২১ অক্টোবর ২০২১, ০৮:২১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনার দীর্ঘ বন্ধ শেষে আজ বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। একই সাথে আজ থেকে অফিস কার্যক্রমও শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ১১ অক্টোবর থেকে জাবির সব আবাসিক হল খুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দেড় বছর পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে সব বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬