ঢাবিতে ‘প্রভাতফেরীর’ নেতৃত্বে শাহাবুদ্দিন-তনচংগ্যা

১৯ অক্টোবর ২০২১, ১১:৩৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের’ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন উর্দু বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী শাহাবুদ্দিন বিজয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন পালি বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সরল তনচংগ্যা।

সংগঠনটির  বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক শহিদুল হক (শিশির) ও জাওয়াদ আল মুস্তাকীম মুবাল্লিগ (আবীর) নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সংগঠনটির নয়া সভাপতি শাহাবুদ্দিন বিজয় এক প্রতিক্রিয়ায় বলেন, সংস্কৃতি চর্চায় প্রভাতফেরী সব সময় সরব ছিল। আগামী দিন গুলোতে সে ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব। অগ্রজদের পরামর্শে কাজ করব।

সাধারণ সম্পাদক সরল তনচংগ্যা বলেন, প্রভাতফেরীর উপদেষ্টা এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ বিষয়ে  

উল্লেখ্য, প্রভাতফেরী ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠন প্রতিষ্ঠা করেন চারুকলা অনুষদের খন্দকার জামিল ইকবাল আজাদ। কনসার্ট ফর রোহিঙ্গা, ভালোবাসার ফাল্গুন, ক্লাসিক্যাল মিউজিক ইভিনিং সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে প্রভাতফেরী।

এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬