রাজশাহী বিশ্ববিদ্যালয়

হল খুলেই টিকা কার্যক্রম শুরু, ১ দিনে নিলেন ৬শ শিক্ষার্থী

১৭ অক্টোবর ২০২১, ০৭:১০ PM
বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে

বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে © টিডিসি ফটো

করোনার দীর্ঘ ছুটি পর আবাসিক হলগুলো খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার লক্ষ্যে প্রথম দিনেই ৬শ জনকে টিকা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। পূর্বে বিভিন্ন জটিলতায় প্রথম ও দ্বিতীয় ডোজ না পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র থেকে টিকা সংগ্রহ করেছেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, টিএসসিসির পরিচালক ড. আরিফ হায়দার, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে স্থাপিত ২৪ শয্যাবিশিষ্ট আইসোলেশন কক্ষ উদ্বোধন শেষে কোভিড-১৯ নমুনা সংগ্রহ কক্ষ ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক অধ্যাপক গোলাম সাব্বির। এসময় সেখানকার সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, যেসকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই এবং ইউজিসির ইউনিভ্যাক ওয়েবলিংকে ইতিমধ্যে কোভিড-১৯ টিকার প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে তারা ১৯ অক্টোবর থেকে সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

বিশ্ববিদ্যালয় টিএসসিসি কেন্দ্রে টিকা গ্রহণের জন্য অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং নিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬