১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

০৭ অক্টোবর ২০২১, ০৫:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

তিনি বলেন, করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস এবং ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাকা বিশ্ববিদ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষ থেকে বিশ্বমঞ্চ: আধুনিক শিক্ষা সংস্কারে বদলে যাবে…
  • ১৭ আগস্ট ২০২৬
সন্ধানী ক্লাবও ছাত্রদলের সভাপতি গ্রুপের ‘দখলে’, অনুগত না হল…
  • ১৭ আগস্ট ২০২৬
দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭…
  • ১৭ আগস্ট ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈত…
  • ১৭ আগস্ট ২০২৬
১ জুলাই থেকে ৩০ জুন বাদ, অর্থ বছরের নতুন তারিখ নির্ধারণ করল…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage