অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাবি ভর্তি পরীক্ষা সম্পন্ন

০৭ অক্টোবর ২০২১, ১২:৪৮ AM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বাণিজ্য অনুষদ (বি) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তি পরীক্ষা। আগামী ১০ অক্টোবর থেকে ক্রমান্বয়ে ফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক, রাবি শিক্ষক সমিতি, রাবি প্রক্টরিয়াল বডি, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভিন্ন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী সংস্থা, গণমাধ্যম ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এবছর ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কিন্তু উপস্থিত ছিলেন ৩১ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। অর্থাৎ ৭৯ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এর আগের দুই পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটে উপস্থিতির হার ছিল যথাক্রমে ৮৩ দশমিক ৬১ শতাংশ ও ৭৬ শতাংশ।

এর আগে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় আগামী ১০ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার সিন্ধান্ত নেয়। এছাড়াও সিদ্ধান্ত হয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ অক্টোবর এবং ১ ডিসেম্বর ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এবছর তিন ইউনিটে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে মোট ১ লক্ষ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদন করে।

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাকা বিশ্ববিদ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষ থেকে বিশ্বমঞ্চ: আধুনিক শিক্ষা সংস্কারে বদলে যাবে…
  • ১৭ আগস্ট ২০২৬
সন্ধানী ক্লাবও ছাত্রদলের সভাপতি গ্রুপের ‘দখলে’, অনুগত না হল…
  • ১৭ আগস্ট ২০২৬
দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭…
  • ১৭ আগস্ট ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈত…
  • ১৭ আগস্ট ২০২৬
১ জুলাই থেকে ৩০ জুন বাদ, অর্থ বছরের নতুন তারিখ নির্ধারণ করল…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage