রাবি ভর্তিযুদ্ধে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে পাশে ছিল কনজুমার ইয়ুথ

০৬ অক্টোবর ২০২১, ০৭:৫৩ PM
কনজুমার ইয়ুথ

কনজুমার ইয়ুথ © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে কাজ করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। গত ৪, ৫ ও ৬ অক্টোবর তিনদিন ব্যাপী ক্যাম্পাসের স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানগুলোতে খাবারের দাম ও মান সংরক্ষণের ব্যাপারে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে সংগঠনটি।

ক্যাম্পস ঘুরে দেখা যায়, সংগঠনটির প্রায় ১০০ জন সদস্য টিম ওয়ার্কের কাজে অংশ নিয়ে দোকানগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী ভোক্তাদেরকে ক্র‍য় করতে উৎসাহিত করার পাশাপাশি দোকানীদেরকে অতিরিক্ত মূল্য নেওয়া থেকে বিরত রাখা এবং খাবারের মান সংরক্ষণের ব্যাপারে সচেতন করেন।

এবিষয়ে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন মুন্না জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে এসে কোনো ভর্তিচ্ছু কিংবা অভিভাবক যেন ক্যাম্পাসে অস্বাস্থ্যকর খাবার খেয়ে বিপদে না পড়েন, সেই লক্ষ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসের স্থায়ী ও অস্থায়ী দোকানগুলোতে মনিটরিং করার মাধ্যমে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন ও খাবারের অতিরিক্ত দাম না নিতে দোকানদারদের উৎসাহিত করা হয়েছে। এছাড়া এ কাজ সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, কনজিমার ইয়ুথ বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে

অবশেষে এক ফ্রেমে দুই আইমান
  • ১৭ আগস্ট ২০২৬
রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি, ইউজিসির বাজেট অনুমো…
  • ১৭ আগস্ট ২০২৬
‘মেসি, পারেদেসকে সামলাও!’, রেফারির বডি ক্যামেরায় উঠে এলো চা…
  • ১৭ আগস্ট ২০২৬
‘শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে: প্রধানমন্ত্র…
  • ১৭ আগস্ট ২০২৬
কারিগরির ‘অ্যাসেট’ প্রকল্প , ছয় মাসে প্রশিক্ষণ নিলেন ২ লাখ …
  • ১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage