ঢাবিতে জাতীয় পরিচয়পত্র পেতে শিক্ষার্থীদের ৫ নির্দেশনা

০৬ অক্টোবর ২০২১, ০২:৪৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতভাগ শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনতে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করেছে কর্তৃপক্ষ।

আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় পরিচয় পত্রের নিবন্ধনের এই কাজ চলবে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের নিম্নলিখিত নিয়মাবলি অনুসরণ করতে হবে-

১. শিক্ষার্থীদের প্রথমেই https://services.nidw.gov.bd/new_voter লিংকে গিয়ে অনলাইনে একটি ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

*** খেয়াল রাখতে হবে- ফরম পূরণের সময় বর্তমান ঠিকানার স্থানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা, অর্থাৎ শিক্ষার্থীরা যে হলের (আবাসিক/অনাবাসিক/সংযুক্ত) সাথে যুক্ত সেই হলের ঠিকানা দিতে হবে। একই সাথে বর্তমান ঠিকানার পাশে “এই ঠিকানায় ভোটার” বা “Voter at this Address” চেকবক্সে টিক চিহ্ন প্রদান করতে হবে।

এরপর পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।

২. ডাউনলোডকৃত ফরমটি প্রিন্ট করে এর ৩৪ ও ৩৫নং ঘরে শনাক্তকারী এবং ৪০, ৪১ ও ৪২নং ঘরে যাচাইকারীর স্থানে সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবী ও জাতীয় পরিচয়পত্র নং সম্বলিত সিল এবং স্বাক্ষর নিতে হবে।

এজন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল অফিসে যোগাযোগ করতে হবে। এই স্বাক্ষর ও সিল ব্যতীত রেজিস্ট্রেশন করা যাবে না। 

৩. আবাসিক শিক্ষকের স্বাক্ষর নেয়ার পর https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় গিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে লগইন করতে হবে। এরপর শিক্ষার্থীর প্রোফাইলের বামদিকের ‘Dashboard’ মেন্যুতে ক্লিক করে “জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করুন” সেকশনে “আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয় পত্রের আবেদন জমা দেইনি” অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে এসএমএস এর মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে আসার তারিখ জানিয়ে দেয়া হবে।

৪. ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে শিক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টসমূহ সাথে নিয়ে আসতে হবে-

ক। মাধ্যমিকের সনদের কপি।

খ। অনলাইন জন্ম সনদের কপি, মূলকপি সাথে থাকতে হবে।

গ। পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ঘ। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড (ডিজিটাল আইডি কার্ড অথবা হলের আইডি কার্ড)-এর ফটোকপি; তবে মূল কার্ড অবশ্যই সাথে থাকতে হবে।

ঙ। পাসপোর্টের কপি (যদি থাকে)।

চ। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী’র জাতীয় পরিচয়পত্রের কপি।

৫. যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে উপজেলা/থানা পর্যায়ের নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয়পত্রের আবেদনপত্র জমা দিয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের নম্বর পাননি তাদের করণীয় নিম্নরূপ-

ক। শিক্ষার্থী যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করে থাকেন, তাহলে https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় গিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে লগইন করতে হবে।

এরপর তার প্রোফাইলের বামদিকের ‘Dashboard’ মেন্যুতে ক্লিক করে “জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধন করুন” সেকশন থেকে “আমি উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করেছি কিন্তু জাতীয় পরিচয়পত্রের নম্বর পাইনি” অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

এই তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্রের প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।

খ। শিক্ষার্থী যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান না করে থাকেন, তাহলে তাদের নতুন করে ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে এবং এক্ষেত্রে উপরে ১ থেকে ৩- এ উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

তবে, ৩নং ধাপে “জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধন করুন” সেকশনে “আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে জতীয় পরিচয় পত্রের আবেদন জমা দিয়েছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করিনি” অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে তার পূর্বে জমা দেয়া আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে।

সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬
‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’—লামিন ইয়ামাল
  • ০৪ এপ্রিল ২০২৬
খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত :…
  • ০৪ এপ্রিল ২০২৬