রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ১৮ হাজার

০৬ অক্টোবর ২০২১, ০১:০৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত দুইদিনের ভর্তি পরীক্ষায় অংশ নেননি প্রায় ১৮ হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বেশি হওয়ায় প্রশ্ন উঠেছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।

সোমবার (৪ অক্টোবর) শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথমদিন অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) বিভাগের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ শিক্ষার্থী। যা এই ইউনিটের ভর্তিচ্ছু পরীক্ষার্থীর ২৪ দশমিক ৩০ শতাংশ। ‘সি’ ইউনিটের মোট ৪৪ হাজার ১৮৮ পরীক্ষার্থীদর মধ্যে ৩৩ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী উপস্থিত হন। এ হিসেবে উপস্থিতির হার প্রায় ৭৫ শতাংশ।

অন্যদিকে ‘এ’ ইউনিট (কলা ও সামাজিক বিজ্ঞান) অনুষদের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭১৪০ জন। যা এই ইউনিটে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর ১৬ দশমিক ৩৯ শতাংশ। মোট ৪৩ হাজার ৫৫৮ শিক্ষার্থীর বিপরীতে এই ইউনিটে উপস্থিত হন ৩৬ হাজার ৪১৮ জন। উপস্থিতির হার ৮৩ দশমিক ৬১ শতাংশ।

এই হিসাবে দুইদিনে অনুপস্থিত মোট ১৭ হাজার ৮৮১ জন। যা এই দুই ইউনিটে ভর্তিচ্ছু মোট শিক্ষার্থীর প্রায় ২০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকা এবং রাজশাহীতে হোটেল ও মেসে পর্যাপ্ত সিট পাওয়া যায়নি বলে এটিকে অনুপস্থিতির কারণ বলছেন অনেকে।

 

অবশেষে এক ফ্রেমে দুই আইমান
  • ১৭ আগস্ট ২০২৬
রাবির প্রতিটি হলের রিডিং রুমে বসছে এসি, ইউজিসির বাজেট অনুমো…
  • ১৭ আগস্ট ২০২৬
‘মেসি, পারেদেসকে সামলাও!’, রেফারির বডি ক্যামেরায় উঠে এলো চা…
  • ১৭ আগস্ট ২০২৬
‘শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে: প্রধানমন্ত্র…
  • ১৭ আগস্ট ২০২৬
কারিগরির ‘অ্যাসেট’ প্রকল্প , ছয় মাসে প্রশিক্ষণ নিলেন ২ লাখ …
  • ১৭ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage