গ্রন্থাগার ব্যবহারের সময় বাড়াল ঢাবি

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৬ PM
গ্রন্থাগার ব্যবহারের সময় বাড়ালো ঢাবি

গ্রন্থাগার ব্যবহারের সময় বাড়ালো ঢাবি © ফাইল ফটো

দীর্ঘ দেড় বছর পর গত ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে। শুরুর দিকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহারের সুযোগ থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গ্রন্থাগার ব্যবহারের সময় বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করতে পারবে। আগামীকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্র, শনিবার বন্ধ থাকবে। এ নির্দেশনা ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, লাইব্রেরি খোলার দুদিনের মাথায় শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সময়সূচিতে পরিবর্তন এনেছি। আমরা ধীরে ধীরে আগের সময়সূচিতে ফিরে আসবো শীঘ্রই।

এর আগে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরাই বৈধ পরিচয়পত্র দেখিয়ে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage