ঢাবি ভর্তিতে জালিয়াতি, স্থায়ী বহিস্কার আরও দুই শিক্ষার্থী

২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ডিজিটাল জালিয়াতি ও ও অবৈধ পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় সাময়িকভাবে বহিস্কৃত দু’জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমববার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিস্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

স্থায়ীভাবে বহিস্কৃতরা হলেন, মো. রাকিব হাসান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ এবং ইশরাক হোসেন রাফি, ভূতত্ত্ব বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এতে আরও বলা হয়, সভায় আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, আগেও একাধিক শিক্ষার্থীকে ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দায়ে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage