ঢাবির শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে লাগবে টিকার সনদ

২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ AM
আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাবির শতবর্ষ পূর্তি উৎসব

আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাবির শতবর্ষ পূর্তি উৎসব © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে অংশ নিতে করোনার দুই ডোজ টিকা গ্রহণের সনদপত্র থাকতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবার নিবন্ধন ফরম পূরণের সময়ে বিষয়টি নিশ্চিত করতে হবে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত একটি প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উৎসব আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

আগামী সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থাকবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি, মনিটরিং, অতিথি অভ্যর্থনাসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয় রোববারের ওই সভা থেকে।

প্রস্ততি সভায় আরও আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অফিস প্রধানরা।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬