চবির মেডিকেল সেন্টারে কাল থেকে টিকা পাবে শিক্ষার্থীরা

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে করোনা টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে শুধুমাত্র যারা হাটহাজারী টিকা কেন্দ্রে আবেদন করেছে তারা দিতে পারবে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। 

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা হাটহাজারী কেন্দ্রে টিকার নিবন্ধন করেছেন তাদেরকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। সকাল সাড়ে নয়টায় টিকা কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে টিকার কার্ডের প্রিন্টেড দুই কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। এসএমএস না আসলেও টিকা নেয়া যাবে।

তবে কতো জন টিকা পাবে এবং টিকা ব্যবস্থা কোথা থেকে হবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরের কাছে যে টিকার আবেদন করা হয়েছে তা এখনো পাইনি। সেগুলো আসলে টিকাদান প্রক্রিয়া শুরু করা হবে। গত কয়েকদিন আগেও ইউজিসির কাছে আরো কিছু শিক্ষার্থীর তথ্য পাঠিয়েছে বলে জানান তিনি।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬