প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়িয়েছে রাবি

২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

বর্ধিত সময় অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আজিজুর রহমান জানান, যারা নির্ধারিত সময়ের মধ্যে কারণবসত প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি, তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী, রাবির ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডের সময় গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হয় ২২ সেপ্টেম্বর রাত ১২ টায়। কিন্তু তারপরও কিছু শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি। তাই নতুন এ তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

                          আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ৮০ নম্বরের এ পরীক্ষায় অংশ নিবে। এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬