প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৬ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম © ফাইল ছবি

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুুশনস নেটওয়ার্ক প্রদত্ত ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বুধবার (২২ সেপ্টেম্বর ২০২১) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের বিভিন্ন ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা অর্জনের আন্তর্জাতিক এ স্বীকৃতি তাঁর দক্ষ নেতৃত্ব এবং জোরালো দায়িত্ব পালনের একটি প্রমাণপত্র।

অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’ (মুকুট মণি) হিসেবে আখ্যায়িত করা আমাদের গৌরব ও সম্মানকে বৃদ্ধি করেছে।

দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য মঙ্গলবার তাঁকে এ পুরস্কার দেয়া হয়।

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950