ঢাবিতে বঙ্গবন্ধু পিএইচ.ডি. ছাত্রবৃত্তির আবেদন ৩ অক্টোবর

২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৬ PM
ঢাবিতে বঙ্গবন্ধু পিএইচ.ডি. ছাত্রবৃত্তির আবেদন ৩ অক্টোবর

ঢাবিতে বঙ্গবন্ধু পিএইচ.ডি. ছাত্রবৃত্তির আবেদন ৩ অক্টোবর © ফাইল ছবি

বঙ্গবন্ধু পিএইচ.ডি. ছাত্র বৃত্তি’র জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পিএইচ.ডি. গবেষকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিসের ৩২৩ নং কক্ষ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ জন্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পিএইচ.ডি. গবেষকগণ এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। গবেষণা কর্মের বিষয়বস্তু ও পরিধি অবশ্যই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের সংগঠকদের জীবন ও অবদানসহ বাংলাদেশের অভ্যুদয় ও আন্দোলন ভিত্তিক হতে হবে।

পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত যে সব প্রার্থীর আবেদন রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে প্রত্যেক গবেষককে মাসিক ৩০ হাজার টাকা গবেষণাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া, গবেষণা থিসিস জমা দেয়ার পর তাদের এককালীন সর্বোচ্চ ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage