অধ্যাপক সোবহানের দুর্নীতির প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২ PM
অধ্যাপক ড. আব্দুস সোবহান

অধ্যাপক ড. আব্দুস সোবহান © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের উপাচার্য মেয়াদে দায়িত্ব পালনকালীন অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা ও আর্থিক লেনদেনের বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক দিল আফরোজ বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তদন্ত প্রতিবেদনে কী আছে সে বিষয়ে কোনো কথা বলতেই রাজী হননি তারা।

পড়ুন: রাবির সাবেক ভিসির সব নিয়োগ স্থগিত

এদিকে, শিক্ষা কমিটি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের বিরুদ্ধে ওঠা অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা ও অনেক অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

সেই সঙ্গে উপাচার্যের বিদায়ের দিন গত ৬ মে ১৩৮ জনের নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে ১৩৮ জনের নিয়োগ বাতিল, সাবেক উপাচার্যসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন সুপারিশ আছে প্রতিবেদনে।

তদন্ত কমিটির সদস্য সচিব জামিলুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রতিবেদনে কী আছে সেটা আমি বলতে পারবো না। আমরা প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় রয়েছে।

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
  • ১৪ অক্টোবর ২০২৬