আমাদের সময়ে সাংবাদিকরা অনেক ত্যাগ স্বীকার করে সাংবাদিকতা করেছে

২০ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮ PM
উপাচার্য ড. শিরীণ আখতার

উপাচার্য ড. শিরীণ আখতার © ফাইল ফটো

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাস বন্ধ থাকায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এ কর্মশালা সম্পন্ন হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ৩৫ জন তরুণ ক্যাম্পাস সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।কর্মশালার সমন্বয়ক ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক কায়সার।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম তখন ক্যাম্পাসে অন্যরকম একটা দলের রাজত্ব ছিল। শেষ সময়ে সাংবাদিকরা অনেক বাধা এবং ত্যাগ স্বীকার করে সাংবাদিকতা করতো। সেসময়ের সাংবাদিকরা অগ্রদূত হিসেবে ভূমিকা রাখায় আজকে আমাদের ছেলেরা সাংবাদিকতা করতে পারছে ।

উপ-উপাচার্য (একাডমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, একজন সাংবাদিক জাতির দর্পণ। সমাজে একজন শিক্ষক থেকেও সাংবাদিকের দাম অনেক বেশি৷ তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বাঞ্চনিয়। একজন সাংবাদিক সমাজ বিনির্মাণে অনেক অবদান রাখেন। শুধু ভুল ধরে নয়, দিক নির্দেশনা দিয়েও সাংবাদিকদের সমাজকে এগিয়ে নিতে হবে।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, আমরা এই বন্ধের সুযোগে সুন্দর একটি প্রশিক্ষণ সম্পন্ন করে ফেললাম। আমি যেসময় চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদ করেছি তখন ক্যাম্পাসে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হয়েছি। অনেক সময় ক্যাম্পাসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা কোন ধরনের বাধা ছাড়াই তাদের সংবাদ প্রকাশ করতে পারছে। এবং সেখানে অনেক সুন্দর আর সতেজ অবস্থা বিরাজমান।

অনলাইনে আয়োজিত তিনদিন ব্যাপী এই কর্মশালার প্রথমদিন সংবাদ ধারনা ও রিপোর্ট লিখার কলাকৌশল এর উপর প্রশিক্ষণ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিছ।

দ্বিতীয় দিনে ফিচার, সাক্ষাৎকার ও ফ্যাক্ট চেক বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের প্রধান সাহস মুস্তাফিজ।। তৃতীয় ও সমাপনী দিনে অনুসন্ধানী প্রতিবেদনের উপর প্রশিক্ষণ দেন নিউইয়র্ক টাইমসের স্প্রিঙ্গার জুলফিকার আলি মাণিক।

প্রথম দেখায় মনে হয়েছিল মায়ের শোক, কিন্তু ঘটনা আরো গভীরে
  • ১৪ অক্টোবর ২০২৬
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশত…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আহ্বান রাষ্ট্রপতির
  • ১৪ অক্টোবর ২০২৬
ডিলারশিপ পেল ছাত্রদল নেতার প্রতিষ্ঠান, প্রতিবাদ জানিয়ে বিএন…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬