চবির লোগো ব্যবহারে সতর্কতা জারি

২০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৪ PM
চবি ক্যাম্পাস

চবি ক্যাম্পাস © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোগো যেখানে সেখানে ব্যবহারে সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ ও বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচারমূলক কোনোকিছু প্রচার ও প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানাবিধ ভিত্তিহীন তথ্য, সংবাদ ও অপপ্রচার করে যাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত নয়। বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে এ ধরনের সংবাদ বা তথ্যাদি প্রচার আইনত দণ্ডনীয় এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ওপ্রতিষ্ঠানসমূহকে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে এবং ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য যেকোনো মাধ্যমে প্রচারিত তথ্য-সংবাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
  • ১৪ অক্টোবর ২০২৬