রাবির গাছতলায় পাঠদানের প্রস্তুতি চলছে

১৬ আগস্ট ২০২১, ১২:১১ PM
ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গাছতলায় সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষকদের ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার অবস্থান করা শিক্ষার্থীরা আজ সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে ক্লাসে অংশ নিতে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন।

ক্লাসে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে তারা সকাল থেকে ক্লাসের জন্য প্রয়োজনীয় চেয়ার-টেবিলের ব্যবস্থা করছেন। ক্লাস নেওয়ার ঘোষণা দেয়া শিক্ষকরা তাদেরকে দিকনির্দেশনা দিচ্ছেন।

কিছু শিক্ষার্থী ইতিমধ্যে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন

এর আগে, স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহ থেকে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। গত শুক্রবার ও শনিবার ওই চার শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন। ক্লাস রুম বন্ধ থাকলে খোলা মাঠে ক্লাস নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

পড়ুন: রাবির চার শিক্ষকের সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা

চার শিক্ষক হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসউদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কণক।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬