রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোকদিবস পালন  

১৫ আগস্ট ২০২১, ০৩:৩২ PM
জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

গভীর শোক ও শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার (১৫ আগস্ট) ভোরবেলা থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার পাশাপাশি সকাল গড়াতেই বঙ্গবন্ধুর হলে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করেন রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

সভায় রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল খালেক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম বলেন, বঙ্গবন্ধু সশরীরে আজ আর আমাদের মাঝে উপস্থিত নেই ঠিকই, কিন্তু তার মহান সেই আদর্শ রয়েছে। ধন্য এই পুরুষের জন্মশত বর্ষে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে জাতি আজ নিরন্তর এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে, মুক্তির রথে, উন্নয়নের মহাসড়কে, মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়ে আজ বিশ্ব উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে আমাদের প্রত্যয় হোক মৃত্যুঞ্জয়ী চিরভাস্বর বঙ্গবন্ধুর কর্ম, সংগ্রামের আদর্শ ও চেতনাকে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া। ইতিহাসের এই মহানায়কের প্রতি সর্বশ্রেষ্ঠ সম্মান জানাতে আমাদের সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সুনাগরিক হবার কোন বিকল্প নেই বলে জানান উপাচার্য।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি নির্মিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে পালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য অনলাইনে রচনা প্রতিযোগিতা, বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল। এছাড়া সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার পাশাপাশি শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হবে।

সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬