রাবির সাবেক অধ্যাপক গাউসুজ্জামান মারা গেছেন

১৫ আগস্ট ২০২১, ০১:৫৪ PM
 ড. মো. গাউসুজ্জামান

ড. মো. গাউসুজ্জামান © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. গাউসুজ্জামান আর নেই। গত শুক্রবার রাতে নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। রোববার (১৫ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক শোক বার্তায় মরহুমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

শোক বার্তায় উদ্ভিদবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণায় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছরন তারা।

১৯৬৬ সালে আয়ারল্যান্ডের বেলফাস্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন অধ্যাপক গাউসুজ্জামান। উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

তাছাড়া তিনি প্রায় ৮ বছর রাজশাহী কলেজেও অধ্যাপনা করেছেন এবং বেশ কয়েকটি প্রবন্ধ দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬