ঢাবির অফিস ছুটির সময় বাড়ানো হয়েছে

০৬ আগস্ট ২০২১, ০৭:৪২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়িয়েছে সরকার। বিধিনিষেধের বর্ধিত মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের নির্দেশনায় সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ অনুযায়ী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

জরুরি পরিসেবাসমূহ যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, ইন্টারনেট সেবা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এ ছুটির আওতায় থাকবে না। কঠোর বিধিনিষেধের এ সময়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা নিরাপত্তার কোনো দায়িত্বে নেই, বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ ছুটির সময়ে নিজ বাসায় অবস্থান করবেন। তবে অতি জরুরি প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অফিস প্রধান কিংবা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬